খেলা

পাকিস্তান দলের প্রধান নির্বাচকের পদত্যাগ 

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ ছাড়ছেন মিসবাহ উল হক।

স্থানীয় গণমাধ্যমের দাবি, আজই (বুধবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেবেন তিনি। পাকিস্তান দলের বড় দুই দায়িত্ব একসঙ্গে পালন করছিলেন মিসবা। একই সাথে হেড কোচে ও প্রধান নির্বাচক তিনি। এত বড় দুটি দায়িত্ব একসঙ্গে দেয়ায় সাবেক কয়েকজন খেলোয়াড় পিসিবিকে এজন্য দোষারূপ করে আসছিলেন।

অবশেষে প্রধান নির্বাচকের পদ ছাড়ারই সিদ্ধান্ত নিলে মিসবাহ। তার উপর বাড়তি কাজের চাপ তো আছেই। তবে দলের হেড কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

মিকি আর্থার পাকিস্তান দলের হেড কোচের দায়িত্ব ছাড়ার পর মিসবাহকে দুই দায়িত্বে নিয়োগ দেয় দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বছর পার করে অবশেষে প্রধান নির্বাচকের পদ থেকে সরে যাচ্ছেন তিনি। যদিও পিসিবি হেড কোচ এবং প্রধান নির্বাচক হিসেবে মিসবাহর পারফরম্যান্সে খুশি। তবে বোর্ড নতুন করে স্বার্থের সংঘাতের ব্যাপারটি নিয়েও ভাবছে। মিসবাহর সরে যাওয়ার পেছনে এটাই মূল কারণ মনে করা হচ্ছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা