ছবি: সংগৃহীত
খেলা

জাহানারার অভিযোগে তদন্ত কমিটি, মুখ খুললেন বিসিবি সভাপতি

সান নিউজ অনলাইন

জাহানারা আলমের গুরুতর অভিযোগের পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে জাতীয় নারী দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম নিজের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনার কথা তুলে ধরেন, যেখানে তিনি যৌন হয়রানির অভিযোগও করেন। এতে সাবেক নির্বাচক, ম্যানেজার এবং কয়েকজন ক্রিকেটারের নামও উঠে আসে।

বিষয়টির সংবেদনশীলতা বিবেচনা করে বিসিবি তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছে। বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর প্রথমবার এ নিয়ে মুখ খুলেছেন।

রবিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, “ভিডিও ইন্টারভিউটি দেখার পর আমরা দ্রুত তদন্ত কমিটি গঠন করি। একজন বিচারকের নেতৃত্বে অ্যাপ্লাইড ডিভিশনের অধীনে এই কমিটি কাজ করবে। তারা সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে এবং ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।”

তিনি আরও জানান, “কমিটির রিপোর্ট প্রথমে বিসিবিতে জমা দেওয়া হবে, পরে তা পাঠানো হবে এনএসসিতে। রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটির সদস্যরা অভিজ্ঞ, তাই তারা জাহানারার অভিযোগ ছাড়াও এ ধরনের অন্যান্য বিষয়ও খতিয়ে দেখবেন।”

বিসিবির চার কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করার বিষয়েও মন্তব্য করেন বুলবুল। তিনি বলেন, “ওএসডি করার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। যদি প্রয়োজন মনে হয়, তখনই পদক্ষেপ নেওয়া হবে।”

এসময় তিনি তরুণ পেসার মারুফা আক্তারের প্রশংসা করে বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে মারুফার ইনসুইং দেখে ধারাভাষ্যকাররাও মুগ্ধ হয়েছেন। আমাদের মেয়েরা বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে। ভাগ্য একটু সহায় হলে আমরা সেমিফাইনালও খেলতে পারতাম।”

নারী ক্রিকেটে উন্নয়নের দিক তুলে ধরে বিসিবি সভাপতি আরও বলেন, “আমরা এখন ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করছি, যেন প্রত্যেক জেলা ও বিভাগে ছেলে-মেয়ে উভয়েই সমান সুযোগ পায়। আগে জাতীয় লিগ ছাড়া তেমন কিছু ছিল না। এখন আমরা মূলত একটা কাঠামো তৈরি করছি।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা