ছবি: সংগৃহীত
খেলা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ভারত নারী দল

সান নিউজ অনলাইন 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়েছে হারমনপ্রিত কৌরের দল।

বৃষ্টির কারণে টস হতে দেড় ঘণ্টারও বেশি বিলম্ব হয়। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ সাবধানী রাখে ভারতীয় ওপেনাররা। শেফালি ভার্মা (৭২) ও স্মৃতি মান্ধানা (৬৪) গড়েন ১২৪ রানের জুটি। এরপর অধিনায়ক হারমনপ্রিত কৌর (৮১ বলে ৯০) ও রিচা ঘোষ (৪৩) দলের সংগ্রহ তিনশোর কাছাকাছি নিয়ে যান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রান করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনার লরা উলভার্ট ও আন্দ্রে স্টেইন জুটি থেকে আসে ৭৩ রান। কিন্তু উলভার্টকে ফেরানোর পরই ম্যাচের মোড় ঘুরে যায়। তিনবারের চেষ্টায় আমানজত কৌর শেষমেশ উলভার্টের গুরুত্বপূর্ণ ক্যাচটি হাতে জমাতে সক্ষম হন। সেখান থেকেই ভারত ম্যাচে ফেরে।

শেষদিকে নাদিন ডি ক্লার্ক (৩৮) কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না। ৪৫.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২৪৬ রানে। শেষ উইকেটে ডি ক্লার্কের ক্যাচটি ধরেন ভারত অধিনায়ক হারমনপ্রিত কৌর, আর তাতেই আনন্দে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

এই জয় ভারতের নারী ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে। বিশ্বকাপের এতদিনের প্রতীক্ষিত শিরোপা এবার তাদের হাতে উঠলো। ম্যাচ শেষে উচ্ছ্বসিত হারমনপ্রিত বলেন, “এটা শুধু একটি জয় নয়, এটি আমাদের প্রজন্মের স্বপ্ন পূরণের মুহূর্ত।”

বিশ্বজুড়ে নারী ক্রিকেটে নতুন মানদণ্ড স্থাপন করলো ভারতীয় দল, অবশেষে তাদের মাথায় উঠলো শ্রেষ্ঠত্বের মুকুট, প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা