খেলা
দেখে নিন একাদশ

সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

সান নিউজ অনলাইন 

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর আড়াইটায়। এই ম্যাচে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডের একই একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলও অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে।

এ বছর এখন পর্যন্ত ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে জয় এসেছে মাত্র দুইটিতে। টানা চারটি ওয়ানডে সিরিজে পরাজয়ের হতাশা ঘোচাতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। সিরিজে সমতা ফেরাতে না পারলে মিরপুরেই আরেকটি সিরিজ হারের স্বাদ পাবে বাংলাদেশ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। যদিও এই সিরিজ হেরে গেলেও এখনই বড় কোনো শঙ্কা নেই। সামনে আরও একাধিক সিরিজ রয়েছে, যেখানে ভালো পারফরম্যান্স করলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন লিটন দাস, সাইফ হাসান, রিশাদ হোসেনরা।

২০২৭ সালের টুর্নামেন্টে সরাসরি কোয়ালিফাই করতে হলে র‌্যাংকিংয়ে সেরা আট দলের (স্বাগতিক দেশ বাদে) মধ্যে থাকতে হবে। বিশ্বকাপ হবে ১৪ দলের, যেখানে বাকি দলগুলোকে বাছাইপর্বের কঠিন লড়াই পেরিয়ে মূল আসরে উঠতে হবে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

ঝালকাঠি সদরে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভ...

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

রংপুর মহানগরীতে থানার ভেতরে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অ...

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে ৪ থেকে ৫ বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি...

নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের আশায় কানাডা

আয়োজক হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামছে কানাডা। টরন্টোতে তাদের প্রথম প্রত...

১১ জেলায় ৬০ কিমি বেগে বজ্রঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ...

কোস্ট গার্ড স্টেশনে হামলা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায় অবস্থিত কোস্ট গার্ডের একটি ভাসমান স্...

বড় রদবদল প্রশাসনে 

প্রশাসনে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।সাথে আরো...

মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে 'নারায়ণগঞ্জ সোনালী অতীত' ক্লাবের জয়

মাদারীপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুর স...

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা