ছবি: সংগৃহীত
খেলা

বেঙ্গালুরুর শিরোপা উদযাপনে নিহত ১১

স্পোর্টস ডেস্ক

একবার-দুবার নয়, আঠোরোবারের চেষ্টায় আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বপ্নপূরণ হয়েছে বিরাট কোহলির। যে কারণে এবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার উদযাপনটাও ছিল বেঙ্গালুরু সমর্থকদের জন্য বিশেষ কিছু। আনন্দে মাতোয়ারা বেঙ্গালুরু তাই উদ্যোগ নিয়েছিল ঘরের মাঠে গিয়ে সমর্থকদের সঙ্গে নিয়ে গ্রান্ড সেলিব্রেশন করার।

  • প্রিয় দলের প্রিয় তারকাদের সঙ্গে শিরোপা উদযাপন করতে বেঙ্গালুরুতে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার ভক্ত। কিন্তু তাদের সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

বেঙ্গালুরুতে শিরোপা উদযাপনের অনুষ্ঠানে হুড়োহুড়িতে প্রাণ হারান ১১ জন সমর্থক। আহত হন প্রায় ৫০ জন, যাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়।

মর্মান্তিক এ ঘটনায় পুলিশের লাঠিচার্জের অভিযোগ করেন এক ভক্ত। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে বেঙ্গালুরু সমর্থক বলেন, ‘আমরা ভুলটা কোথায় করলাম বুঝতে পারছি না... আমাদের তো টিকিট ছিল।’

প্রশান্ত শেঠি নামের এক স্নাতকোত্তর শিক্ষার্থী ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘আমরা প্রিয় তারকাদের দেখতে এসেছিলাম। ফাংশনের জন্য টিকিট কিনেছিলাম, কিন্তু ভিতরে ঢুকতেই পারিনি। পুলিশ হঠাৎ সব রাস্তা বন্ধ করে দেয়, সব প্রবেশপথ বন্ধ করে দেয় এবং হঠাৎ করে প্রধান গেটের সামনে লাঠিচার্জ শুরু করে।’

তিনি যোগ করেন, ‘আমরা তো আমন্ত্রণ পেয়েছিলাম, টিকিট কিনেছিলাম, তবু মার খেতে হলো। অপমানিত হতে হলো। ভক্তদের জন্য এটা একটা ভয়ঙ্কর দিন।’

বেঙ্গালুরুর এই প্রোগ্রামের টিকিট মুহূর্তেই বিক্রি হয়ে যায়। কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকায় স্টেডিয়ামের প্রধান ফটকসহ অন্যান্য গেটের বাইরে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা।

দুপুর সাড়ে ৩টার দিকে ভিড় অতিরিক্ত বেড়ে যায়। ফলে পুলিশ ও স্টেডিয়াম কর্তৃপক্ষ সব গেট বন্ধ করে দেয়। যাতে টিকিটবিহীন লোকজন বৈধ টিকিটধারীদের সঙ্গে ভিতরে ঢুকতে না পারে। বিকাল সাড়ে ৪ টার দিকে ভিড় আরো বাড়ে। যার ফলে পুলিশ বলপ্রয়োগ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

উদযাপন শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টায় দল হোটেলে ফিরে গেলেও ভক্তরা তখনও স্টেডিয়ামের আশেপাশে অবস্থান করছিলেন। যার ফলে ট্র্যাফিক জ্যাম ও বিশৃঙ্খলা আরো বাড়ে। এরপর ধীরে ধীরে সেখান থেকে মানুষ সরে গেলেও দিনটি আইপিএল ইতিহাসে একটি কালো অধ্যায় রচনা করে ফেলে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা