ছবি: সংগৃহীত
খেলা
আইসিসি র‌্যাংকিং

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ১০ নম্বরে নেমে গেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটের অবস্থা যেন দিন দিন অবনতির দিকেই যাচ্ছে। কদিন আগে আইসিসি র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদের পর ওয়ানডেতে ১০ নম্বরে নেমে যায় টাইগাররা। এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও ১০ নম্বর দল হয়ে গেলো বাংলাদেশ। টেস্টের অবস্থাও খুব ভালো নয়, অবস্থান ৯ নম্বরে।

টি-টোয়েন্টিতে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। আগে ছিল নয় নম্বরে। শুক্রবার (৩০ মে) প্রকাশিত হালনাগাদ র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে লিটন দাসের দল।

সেটা অনুমিতই ছিল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের কাছেও এক ম্যাচ বাকি থাকতে সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ।

টানা চারটি টি-টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ ৫ পয়েন্ট খুইয়েছে। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। আফগানিস্তান ২২৩ পয়েন্ট নিয়ে টপকে গেছে টাইগারদের। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড।

২৭১ রেটিং নিয়ে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ২৬২। পরের অবস্থানগুলো যথাক্রমে ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজের (২৪৬)। ছয় ও সাতে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলেও পাকিস্তান আগের মতোই আছে আট নম্বরে। তবে রেটিং পয়েন্ট বেড়েছে দলটির। পাকিস্তানের পয়েন্ট এখন ২২৯। বাংলাদেশের বিপক্ষে আগের সিরিজ জেতা সংযুক্ত আরব আমিরাত আছে ১৫ নম্বরে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে অচীরেই পরীক্ষামূলক সংযোগ

দেশের বিদ্যুৎ ঘাটতি কিছুটা পূরণের নতুন পথে রয়েছে ব...

এবার কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের

গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করায় আইনি...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

২৯ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা তীব্র শ্রমিক বিক্ষোভের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা