সংগৃহীত ছবি
খেলা

বাংলাদেশের বিপক্ষে চাপ নেই

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে নিজেদের ১ম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে । এবার নিজেদের ২য় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে লঙ্কানরা।

আরও পড়ুন: সুপার ওভারে নামিবিয়ার জয়

টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে শ্রীলঙ্কার সহকারী কোচ থিলান কান্দাম্বি জানালেন, এই ম্যাচের আগে বাড়তি চাপ নিচ্ছে না দল।

তিনি বলেছেন, চাপ কাজ করছে না। বাংলাদেশের বিপক্ষে সম্প্রতি আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমাদের তাই আত্মবিশ্বাস আছে, আশা করছি সেই মোমেন্টাম নিয়েই খেলব।

জয়ের ব্যাপারে আশাবাদী কান্দাম্বি বলেন, বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ আমরা জিতেছি। সব মিলিয়ে আমরা ওদের বিপক্ষে খুবই ভালো খেলেছি। আমার মনে হয় ছেলেদের ঐ আত্মবিশ্বাস আছে। বাংলাদেশের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে আমরা কাজ করছি। সাম্প্রতিক সময়ে ওদের বিপক্ষে খেলার কারণে ছেলেরা যথেষ্ট আত্মবিশ্বাসী।

আরও পড়ুন: আফগানদের উড়ন্ত সূচনা

কোচ বলেন, এটা আসলে একটা ম্যাচের ব্যাপার। আমরা ভালো ব্যাটিং করিনি কিন্তু নিউ ইয়র্কে আমাদের বোলার এবং ফিল্ডাররা এত অল্প রান ডিফেন্ড করতে যে লড়াইটা করেছে সেটা দারুণ। ছেলেদের উপর আমার ভরসা আছে এবং ব্যাটাররা সবাই অনেক ম্যাচ খেলে ফেলেছে তারা যেকোন সময়ই ফিরে আসবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা