ছবি: সংগৃহীত
খেলা

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলা নববর্ষের প্রথম দিন আজ, বৈশাখ মাসের প্রথম দিন। বাঙালি সংস্কৃতির বিশেষ এ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আরও পড়ুন: আজ পহেলা বৈশাখ, স্বাগত ১৪৩১

নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি। পোস্টে একটি ছবিও যুক্ত করেন সাকিব। সেখানে লেখা, নতুন বছরে নতুন আশা, নতুন আনন্দ আর নতুন উদ্যোগে ভরে উঠুক আপনার জীবন।

পোস্টে টাইগার অলরাউন্ডার লেখেন, শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এ নতুন বছর অঢেল সুখ, শান্তি ও আনন্দ নিয়ে আসবে।

আরও পড়ুন: ওমরাহ পালনে সৌদিতে সাকিব

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে ওমরা পালন করতে সৌদি আরবে যান সাকিব। পরে ঈদুল ফিতরের আগেই যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের কাছে যান এই অলরাউন্ডার। সেখানে নিজের স্ত্রী, ২ কন্যা ও একমাত্র ছেলের সঙ্গে পালন করেন ঈদ।

তবে তিনি কবে দেশে ফিরবেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা