সংগৃহীত ছবি
জাতীয়

ক্রেন সরে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: মগবাজার থেকে কারওয়ান বাজার অংশের রেলপথের উপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের একটি ক্রেন পড়ে ৪০ মিনিট সারা দেশের রেলপথের যোগাযোগ বন্ধ ছিলো।

আরও পড়ুন: রোহিঙ্গাদের জন্য অনুদান কমছে

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন সকালে বিষয়টি নিশ্চিত করেন ।

তিনি ঢাকা পোস্টকে বলেন, ভোর ৬টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিলো। পরে উনারাই (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয় কর্তৃপক্ষ) ক্রেন সরিয়েছে। পরে সকাল ৭টা ২৫ মিনিট থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

আরও পড়ুন: ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে গত ৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ক্রেনের আঘাতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা