সংগৃহীত ছবি
জাতীয়

রোহিঙ্গাদের জন্য অনুদান কমছে

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা শরণার্থীদের জীবন ধারণের জন্য সার্বিক খরচ বেড়ে গেলেও বিদেশি অনুদানের পরিমাণ কমে যাচ্ছে। এ অবস্থায় অনুদান বাড়ানোসহ রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

আরও পড়ুন : মিউনিখের পথে প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেকজান্ড্রা বের্গ ভন লিনডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ সার্বিক খরচ বাড়লেও বিদেশি অনুদান কমছে। এ পরিস্থিতিতে অনুদান বাড়ানোসহ দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে ভূমিকা রাখতে সুইডেনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন : ৮ মিনিট পর পর চলবে মেট্রোরেল

তিনি আরও বলেন, মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি ও তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে কোনো উদ্বেগ নেই। বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা