সংগৃহীত ছবি
জাতীয়

৮ মিনিট পরপর আসবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেল চলাচলের মধ্যবর্তী সময় ২ মিনিট কমিয়ে ৮ মিনিট করা হয়েছে। এতে পিক আওয়ারে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল।

আরও পড়ুন: জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শনিবার (১৭ ফেব্রুয়ারি ) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক জানান সকাল থেকে কার্যকর হয়েছে।

তিনি বলেন, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পিক আওয়ারে নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ১১টা ৪৮ মিনিট পর্যন্ত। আর মতিঝিল থেকে পিক আওয়ার ধরা হয়েছে সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত। এ সময় মেট্রোরেল চলাচলের মধ্যবর্তী সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিট করা হয়েছে।

আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

বর্তমানে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলে। সকাল ৭টা ১০ মিনিট এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাওয়া দুটো মেট্রোতে শুধু এমআরটি এবং র‍্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রাত ৮টার পর মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেলেও শুধু এমআরটি এবং র‍্যাপিড পাস ব্যবহারকারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক আরও বলেছেন, মেট্রোরেলে নতুন ২৬টি ট্রেন যুক্ত হয়েছে। আজ শনিবার থেকে বিরতি কমিয়ে চালানো শুরু করা সম্ভব হয়েছে। সামনে আর ট্রেন আসলে তখন যাত্রীদের বেশি সুবিধা দেওয়া যাবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা