সংগৃহীত
জাতীয়

কালোবাজারি রোধে র‍্যাবের ভূমিকা প্রশংসনীয়

নিজস্ব প্রতিবেদক: রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম মন্তব্য করেছেন রেলের টিকিট কালোবাজারি রোধে র‍্যাবের ভূমিকা প্রশংসনীয়।

আরও পড়ুন: আগে পুলিশ দেখলে ভয় পেতাম

বুধবার (৩১ জানুয়ারি) রেল ভবনের সভা কক্ষে রেলওয়ে টিকিট কালোবাজারি ও দুর্নীতি প্রতিরোধে করণীয় নির্ধারণের জন্য আয়োজিত এক সভায় তিনি এমন মন্তব্য করেন।

জিল্লুল হাকিম জানান, সম্প্রতি রেলে অনেক ঘটনা ঘটেছে। টিকিট কালোবাজারি, রেলের ডিপো থেকে যন্ত্রাংশ চুরি ও সন্ত্রাসীদের দেওয়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনা যাতে না ঘটে সকলকে তাই সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, একটি চক্র টিকিট কালোবাজারি সাথে জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে, সবাই মিলে সহযোগিতা করলে টিকিটের কালোবাজারি বন্ধ হবে। এখন কক্সবাজার রুটে কালোবাজারি চক্র সক্রিয়, আমাদের কাছে তথ্য এসেছে একটি চক্র টিকিট জাল করছে, তাদেরকে ধরতে হবে। সহজ ডট কম-এর কর্মকর্তা, রেলের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা কর্মীসহ যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদের সতর্ক হতে হবে।

আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

রেলপথ মন্ত্রী জানান, রেলের ডিপো, সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে আমদানি করা মালামাল বিভিন্ন সময়ে চুরি হচ্ছে, যারা এ চুরির সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের এখান থেকে সতর্ক হওয়ার নির্দেশ দিচ্ছি। তা না হলে তাদের প্রতিহত করার সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিল্লুল হাকিম শেষে বলেন, একের পর এক যারা ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে তাদের প্রতিরোধ করব। তাদের প্রতিরোধ করতে না পারলে, মানুষের আস্থা রেলের উপর থেকে উঠে যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা