সংগৃহীত ছবি
জাতীয়

বিএনপির নেতারা রাজনীতির কাক

নিজস্ব প্রতিবেদক : বিএনপির বড় বড় নেতারা হচ্ছেন রাজনীতির কাক। হত্যার রাজনীতি করে তারা। হত্যার রাজনীতি থেকে তারা এখনও বের হয়ে আসতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন : ইজতেমায় জঙ্গি হামলার আশঙ্কা নেই

বুধবার (৩১ জানুয়ারি) সকালে ১৯৯৪ সালে হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগের ৭ নেতাকর্মী স্মরণে নবাবগঞ্জ পার্ক মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত খুনি চক্র, তারা হত্যার রাজনীতিই করে। বিএনপির প্রতিষ্ঠা মানুষের লাশের ওপর দাঁড়িয়ে। আজ যারা বিএনপির বড় বড় নেতা তারা অন্য দল থেকে এসেছেন। রাজনীতিতেও কিছু কাক আছে। এই কাকেরাই হচ্ছে বিএনপির বড় বড় নেতা। জিয়াউর রহমান যখন উচ্ছিষ্ট জমালো, তখন এই কাকদের জমিয়ে বিএনপি প্রতিষ্ঠা করা হয়।

আরও পড়ুন : ইউরিয়া সার কিনবে সরকার

তিনি বলেন, সেদিন তারা ইসরায়েলি বাহিনীর অনুকরণ করে হাসপাতালের অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দিয়েছেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছেন। পরে যখন পুলিশ প্রতিরোধ গড়ে তুললো তখন বিএনপিকে আর পাওয়া গেলো না। বিএনপির রাজনীতির তিনটি উপদান রয়েছে- তা হচ্ছে হত্যা-খুন -সন্ত্রাস, জালিয়াতি, অপপ্রচার। বিএনপি কংগ্রেসম্যানদের স্বাক্ষরও নকল করেছে। এরা শুধু খুনি রাজনৈতিক দল নয়, বিএনপি একটি জালিয়াতি দল।

ড. হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকারকে সবাই বৈধতা দিয়েছে। সংসদকেও বৈধতা দিয়েছে। বিদেশি রাষ্ট্র বাংলাদেশের পাশে আছে। তারা আমাদের উন্নয়নের সহযোগী।

আরও পড়ুন : ৬৪ জেলায় ‘জাতীয় পিঠা উৎসব’ শুরু

তিনি আরও বলেন, বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা অন্যদের ক্রীড়ানক হিসেবে কাজ করে। এসব প্রতিষ্ঠানের বক্তব্যের সঙ্গে বিএনপির বক্তব্য যখন মিলে যায়, তখন বলতে হয় ‘ডাল মে কুচ কালা হে’। টিআইবির অভ্যন্তরে কোনো দুর্নীতি হয় কি না তা খুঁজে বের করা প্রয়োজন বলে অনেকে মনে করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা