ছবি: সংগৃহীত
জাতীয়

লেনিনের মৃত্যুশতবর্ষ উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: রুশ বিপ্লবের নেতা এবং বিশ্ববিপ্লবের প্রেরণা ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ওরফে লেনিনের মৃত্যুশতবর্ষ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: অমর একুশে বইমেলার উদ্বোধন কাল

বুধবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমদ মিলনায়তনে এ সভা হবে।

আলোচনা সভার সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তা সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র বিষয়ক লেখক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক আনু মুহাম্মদ।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমা উপলক্ষে ট্রাফিক নির্দেশনা

‘লেনিন ও বর্তমান বিশ্বব্যবস্থা: দেশে দেশে মুক্তির লড়াই’ শীর্ষক এ সভায় আরও বক্তব্য রাখবেন- বাংলাদেশি মার্কসবাদী-লেনিনবাদী তাত্ত্বিক, বুদ্ধিজীবী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা বদরুদ্দীন উমর; বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান; সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম; লেখক ও ইংরেজি দৈনিক দ্য নিউ এজের সম্পাদক নূরুল কবীর এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।

প্রসঙ্গত, ১৯২৪ সালের ২১ জানুয়ারি মাত্র ৫৩ বছর বয়সে রুশ বিপ্লবের নায়ক লেনিনের মৃত্যু হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা