ফাইল ছবি
জাতীয়

ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: আজ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটি হবে তার প্রথম ইউরোপযাত্রা।

আরও পড়ুন: অপ্রয়োজনীয় ভবন নির্মাণ করা হবে না

জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্যোগে আয়োজিত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মিনিস্টারিয়াল ফোরামে অংশ নিতে এ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সেখানে শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফোরামের উদ্বোধনী, প্লেনারি সেশন ও একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন তিনি। এরই মধ্যে ব্রাসেলসে মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের বেশ কিছু অ্যাপয়েনমেন্ট চূড়ান্ত হয়েছে।

আরও পড়ুন: দ্বাদশ নির্বাচনে জয় হয়েছে জনগণের

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) তিনি সেখানে পৌঁছানোর আগে-পরে পাইপলাইনে থাকা বাকি অ্যাপয়েনমেন্টগুলোও ঠিক হবে।

কূটনৈতিক সূত্রে জানা যায়, ইইউর মন্ত্রীপর্যায়ের বৈঠকে অর্থনৈতিক সহনশীলতার বিষয়ে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা