ছবি: সংগৃহীত
জাতীয়

৬৪ জেলায় ‘জাতীয় পিঠা উৎসব’ শুরু 

নিজস্ব প্রতিনিধি: বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ পিঠাকে জাতীয় পর্যায়ে আরও প্রসারিত ও জনপ্রিয় করতে দেশের ৬৪ জেলায় ৩ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমা উপলক্ষে ট্রাফিক নির্দেশনা

বুধবার (৩১ জানুয়ারি) থেকে দেশের ৬৪ জেলায় একযোগে এ উৎসব শুরু হয়ে চলবে আগামী শুক্রবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত।

তবে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এ উৎসব চলবে আজ থেকে ১০ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত। আজ বিকেল ৫ টায় এ উৎসবের উদ্বোধন করা হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

আরও পড়ুন: লেনিনের মৃত্যুশতবর্ষ উপলক্ষে আলোচনা সভা

বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান। প্রবন্ধ পাঠ করবেন লেখক ও গবেষক বাশার খান। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ।

এর আগে সোমবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ উঃসবের বিষয়ে জানানো হয়।

আরও পড়ুন: অমর একুশে বইমেলার উদ্বোধন কাল

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘মাছে ভাতে বাঙালি, ঐতিহ্যমণ্ডিত পিঠাপুলি, রন্ধন আর পিঠার বাহারে শিল্পী আছে ঘরে ঘরে’ এ প্রতিপাদ্যে জাতীয় পিঠা উৎসব হচ্ছে। পিঠা শিল্পীদের উৎসাহ দিতে এবার উৎসবে খানিকটা ভিন্নতা যোগ করা হয়েছে।

এ উৎসবে ৫০টির বেশি স্টল অংশ নিচ্ছে। প্রত্যেক অংশগ্রহণকারীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সনদ প্রদান করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা