সংগৃহীত ছবি
জাতীয়

টিকিট কালোবাজারি আর থাকবে না

নিজস্ব প্রতিবেদক : এ বছরের পর আর টিকিট কালোবাজারি থাকবে না বলে জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

আরও পড়ুন : ফিটনেসবিহীন যান চালালেই ব্যবস্থা

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

মিডিয়া উইং পরিচালক কমান্ডার বলেন, বেশ কিছুদিন ধরে টিকিট কালোবাজারি, ছিনতাইকারী, মলম পার্টির বিরুদ্ধে র‍্যাব কাজ করে আসছে। ঈদকে ঘিরে রেলস্টেশনে চুরি, ছিনতাই ও মলম পার্টিদের থেকে যাত্রীদের নিরাপদ রাখার জন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন : গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ

এছাড়াও ঈদ যাত্রায় রেল স্টেশনে কোনো অভিযোগ থাকলে স্থাপিত র‌্যাবের সাপোর্ট সেন্টার/ অবজারভেশন পোস্টে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি।

আরাফাত ইসলাম বলেন, ঈদযাত্রায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে র‌্যাব সদস্যরা নিয়োজিত রয়েছে। এ বিষয়ে সহযোগিতা করলে যাত্রীদের লাভ, দেশের লাভ এবং সবার লাভ। তিনি যাত্রীদের ঝুঁকি না নিয়ে নিরাপদ যাত্রার জন্য অনুরোধ করেন। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রেলওয়েসহ সব নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা বদ্ধপরিকর।

আরও পড়ুন : কাভার্ডভ্যান-বাইক সংঘ‌র্ষে নিহত ২

তিনি বলেন, ঈদযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে র‌্যাব-৩ সহ র‌্যাবের সব ব্যাটালিয়ন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। একইসঙ্গে সাইবার নজরদারীসহ গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। নিরাপত্তায় নিয়োজিত অন্যান্য বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বিত তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা সহিংসতা সংক্রান্ত তথ্য র‌্যাবের কাছে নেই। ঈদ যাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে র‌্যাব সব ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, র‍্যাবের সব ব্যাটালিয়ন দেশের বড় বড় রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে। টিকিট কালোবাজারির বিরুদ্ধে র‍্যাবের ব্যাটালিয়ন তৎপর রয়েছে। অ্যাপসে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্তে টিকিট কালোবাজরি কমেছে। র‍্যাবের এই কার্যক্রমের ফলে যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা