সংগৃহীত ছবি
জাতীয়

নববর্ষ উদযাপনে দগ্ধ ৩

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর কামরাঙ্গীরচরে বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে তিনজন দগ্ধ হয়েছেন।

রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: রাজধানীর যেসব এলাকায় চলাচল বন্ধ

দগ্ধরা হলেন- মো. সিয়াম (১৬) ও তার দুই চাচা মো. রাকিব হোসেন (১৮) ও মো. রায়হান (১৬)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কামরাঙ্গীরচর থেকে ছাদে ফানুস ওড়াতে গিয়ে তিনজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় রাত সোয়া ১টার দিকে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন: গৃহকর্মীর মৃত্যুতে বিক্ষুব্ধ এলাকাবাসী

দগ্ধ সিয়ামের বাবা স্বপন বেপারী জানান, নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে আমার ছেলে সিয়াম ও আমার দুই ভাই দগ্ধ হয়েছে। দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসেছি। ছেলে সিয়ামের শরীর পুড়ে গেছে এবং আমার ভাইদের অল্প পুড়েছে।

পুলিশের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি ছিল, এবার আকাশে ওড়ানো যাবে না ফানুস, আতশবাজিতে ছিল নিষেধাজ্ঞা কিন্তু শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার মধ্যেই আকাশে ফানুস উড়িয়ে, ‘বৃষ্টির মতো’ আতশবাজি ফুটিয়ে ঢাকাবাসী উদযাপন করল নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা