সংগৃহীত ছবি
জাতীয়

নতুন নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনের আগে বাণিজ্য নিষেধাজ্ঞা তো দূরের কথা, নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আরও পড়ুন : সমঝোতার সুযোগ নেই

সোমবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বিদেশি বাণিজ্যবিষয়ক স্টেট সেক্রেটারি ডিয়ানা জেনসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা আসার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মোটেও না। তারা কোথায় পেয়েছেন (যেসব গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে) আমরা জানি না। কিন্তু আমি খুব দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, এ ধরনের কোনো সম্ভাবনাই নেই। এটিকে করা হয়েছে মানুষের মধ্যে একটা ভয় বা ভীতি তৈরি করার জন্য।

আরও পড়ুন : আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

তিনি বলেন, একটা গোষ্ঠী এটা থেকে সুবিধা নিতে পারে। আমি পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে আর নতুন করে কোনো নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই।

সুইডেনের মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। আর এটার বিষয়ে দায়দায়িত্ব হচ্ছে সরকারের।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭

নির্বাচন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সুইডেনের মন্ত্রীর সঙ্গে নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। নির্বাচন কমিশনে নতুন আইন হয়েছে, সেটা তাকে বলেছি। জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ ও সুষ্ঠু করা যায় তার জন্য কি প্রচেষ্টা আমরা নিচ্ছি, সেটা বলেছি। ২০০৮ সালের এবং এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেমন ছিল সেটা বলেছি।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী হবে এবং নির্বাচন কমিশনের অধীনেই হবে। যে কেউ বানচালের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন : এসএ পরিবহনে এখনো জ্বলছে আগুন

শাহরিয়ার আলম বলেন, ইন্দো-প্যাসিফিক আউটলুক নিয়ে তিনি জানতে চেয়েছেন। আমরা আমাদের পররাষ্ট্রনীতির কথা বলেছি। আমরা ব্যাখ্যা করেছি, পররাষ্ট্রনীতির ওপর নির্ভর করে আমরা ইন্দো-প্যাসিফিক আউটলুক করেছি। যেখানে আমরা রুল বেইসড অর্ডারের প্রতি সমর্থন জানিয়েছি। তারা স্বাগত জানিয়েছে। তাদের অবস্থাও প্রায় একই।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তিনি দেশে ফিরে গিয়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার পাশাপাশি মানবিক সহায়তার অর্থায়নে কীভাবে সহায়তা করতে পারে, সেটা তুলে ধরবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা