সংগৃহীত
জাতীয়

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি কেমন, সেটি যাচাইয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দল এবার ঢাকায় আসছে।

আরও পড়ুন: আরও ২ দিন বৃষ্টির পূর্বাভাস

রোববার (৮ অক্টোবর) বাংলাদেশে আসছে দলটি। আগামী ১২ অক্টোবর পর্যন্ত তারা ঢাকায় অবস্থান করবে।

সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দল। ওই প্রতিনিধিদলে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) ৩ জন ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) ২-৩ জন বিশেষজ্ঞ থাকবেন। দলটি আসার বিষয়ে ওয়াশিংটন গত ২৫ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়।

আরও পড়ুন: ভিসামুক্ত বাংলাদেশ-ভারত চাই

এর আগে গত ১ আগস্ট ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর বিষয়টি সাংবাদিকদের জানায় ।

ওই দিন তিনি জানান, যুক্তরাষ্ট্র অক্টোবরে প্রাকনির্বাচন পরিস্থিতি মূল্যায়ন টিম পাঠাবে। এ ক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞতা রয়েছে এমন জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের পাঠানো হবে।

জানা যায়, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলে এনডিআই ও আইআরআইয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তিরা বাংলাদেশে আসছেন।

আরও পড়ুন: স্যাংশন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার

যুক্তরাষ্ট্রের হয়ে জাতিসংঘে দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিও দলে রয়েছেন। আছেন মালয়েশিয়ার সাবেক ১ জন সংসদ সদস্যও। এ প্রতিনিধিদলের প্রতিবেদনের ওপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কিনা, তা অনেকটাই নির্ভর করছে।

এর আগে গত ৯ জুলাই বাংলাদেশে নির্বাচন-পূর্ব পরিস্থিতি দেখতে ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দল।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা