সংগৃহীত
জাতীয়

আরও ২ দিন বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আকাশ সকাল থেকেই মেঘে ঢাকা। তবে দুপুর পর্যন্ত বৃষ্টির দেখা না পেলেও হঠাৎ করে দেড়টার দিকে শুরু হয় প্রচন্ড বৃষ্টি। শহরের বিভিন্ন সড়ক বৃষ্টিতে তলিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আবহাওয়ার পরিস্থিতি ছিল এমনটাই।

আরও পড়ুন: বিকেলে সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

শুক্রবার (৬ অক্টোবর) আবহাওয়া অফিস দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী ২ দিন সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। এরমধ্যে সারা দেশের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণের সম্ভাবনা রয়েছে।

ভারী বর্ষণের এ প্রবণতা আগামী শনিবার (৭ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

আরও পড়ুন: ভিসামুক্ত বাংলাদেশ-ভারত চাই

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থান করছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী ২ দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা