ছবি-সংগৃহীত
জাতীয়

নীলফামারীতে কমছে তিস্তার পানি

জেলা প্রতিনিধি: দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বাড়লেও রাত থেকে কমতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে নীলফামারীর তিস্তা পাড়ের মানুষের।

আরও পড়ুন : রূপপুরে পারমাণবিক জ্বালানি হস্তান্তর আজ

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯ টায় ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১. ৪৭ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার স্বাভাবিক (৫২. ১৫সেঃমিঃ) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার সকাল থেকে পানি বাড়তে শুরু করলে বিকেল ৪ টায় তিস্তার পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে ৫ সেন্টিমিটার ও সন্ধ্যা ৬ টায় ২০ সেন্টিমিটা ওপর দিয়ে প্রবাহিত হয়।

রাত ৭- ৮ টায় পানি বেড়ে ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে ও রাত ৯ টায় পানি কমে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর রাত ১০টা থেকে তিস্তার পানি প্রবাহ কমতে শুরু করেছে।

আরও পড়ুন : দুই আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ডালিয়া পয়েন্টের পানি আগামী ৬ ঘণ্টা পর্যন্ত হ্রাস পেয়ে পরবর্তীতে পুনরায় বৃদ্ধি পেতে পারে।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক বলেছেন, বুধবার সকাল থেকে সারাদিন তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করে। পানি বৃদ্ধি পাওয়ায় আমরা অনেক আতঙ্কে ছিলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে আলম সিদ্দিকী জানিয়েছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার সকাল থেকেই সতর্কতা জারি করে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। বন্যাকবলিত এলাকা পরিদর্শনও করেছি। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। রাতে তিস্তার পানি কমতে শুরু করায় বৃদ্ধির আশঙ্কা কমে গেছে। উপজেলা প্রশাসন বন্যা মোকাবিলায় প্রস্তুত আছে।

আরও পড়ুন : ব্রাজিলের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াবে

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, উজানে ভারী বর্ষণের কারণে তিস্তাসহ আশপাশের নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছিল বর্তমান পানি কমতে শুরু করছে। তবে পানি আবার বৃদ্ধি পেতে পারে।

নিম্নাঞ্চলের মানুষকে মাইকিং করে সতর্কতা জারি করে নিরাপদস্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা মানুষকে সচেতন করছি। কোথাও কোনো সমস্যা হলে পানি উন্নয়ন বোর্ড তা মোকাবিলায় প্রস্তুত আছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা