সংগৃহীত
জাতীয়

রাজধানীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও থানার সিপাহীবাগ এলাকায় মো. নাসির (৩৫) নামের এক সিএনজি অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় ৩ পথশিশু নিহত

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানায়, নাসির পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, এক নারীর সাথে তার পরকীয়ার সম্পর্ক ছিল।

আরও পড়ুন: ভিসা নীতির দায় সরকারের নয়

এ নিয়ে স্ত্রীর সঙ্গে নাসিরের ঝগড়া হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে এসআই জানান, কোনো ঝগড়া হয়নি বলে দাবি করেছেন তার স্ত্রী। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মো. নাসিরের শ্যালক সাব্বির হোসেন জানায়, আমার বোন ও বোন জামাই সিপাহীবাগ ভূতের গলি এলাকায় ভাড়া থাকতেন। ১ নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। দুপুরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে আমরা দরজা খোলার জন্য অনেকবার ডাকাডাকি করি। কিন্তু দরজা না খোলায় জানালা ভেঙে ভেতরে ঢুকে দেখি নাসির সিলিং ফ্যানের সাথে ঝুলছেন। খবর দিলে পুলিশ বাসায় গিয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা