সংগৃহীত ছবি
জাতীয়

ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ বাজার এলাকায় ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে নাইমুন নাহার মিতু নামে ১ গৃহবধূ নিহত হয়েছেন।

রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সিতে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিহত নারী, কুমিল্লার নাঙ্গলকোট থানার নিশ্চিন্তপুর গ্রামের সাজেদুল ইসলামের স্ত্রী। সাজেদুল ইসলাম একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

নিহত মিতুর শাশুড়ি সুমি বেগম জানান, রোববার দুপুরে তাকে ভাত খেতে বললে সে বলে আমি গোসল করে কিছু কাপড় আছে এগুলো ধুয়ে ছাদে শুকাতে দিয়ে এসে খাব। আমরা এ ভবনের ৭ তলায় থাকি। এরপর পাশের বাড়ির ১ জন এসে বলতেছে আপনাদের ছাদ থেকে কে যেন পড়ে গেছে। এর পরে নিচে গিয়ে দেখি আমার ছেলের বউ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সেখানে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, ১ বছর আগে ভালোবেসে আমার ছেলে সাজেদুল ইসলাম তাকে বিয়ে করে। আমাদের ছাদের চারিদিকে কোনো রেলিং নেই। তবে আমরা ধারণা করছি কাপড় শুকাতে গিয়ে অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এই বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানিয়েছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা