ছবি: সংগৃহীত
জাতীয়

রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন কাল  

নিজস্ব প্রতিবেদক: ২ দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

আরও পড়ুন: সাইবার নিরাপত্তা বিল সংসদে উত্থাপন

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে জাকার্তা থেকে ঢাকায় আসবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এ দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন: পালিয়ে না গিয়ে মাঠে এসে খেলুন

পরদিন শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বিকেলে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন পুতিনের পররাষ্ট্রমন্ত্রী। এ সম্মেলনে আসছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে সের্গেই লাভরভ তার প্রতিনিধিত্ব করবেন।

আরও পড়ুন: ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

কূটনৈতিক সূত্রে জানা যায়, লাভরভ ঢাকা সফরের সময় ২ দেশের সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের আগামী নির্বাচন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে সের্গেই লাভরভ বিশ্বের বিভিন্ন দেশ সফর করছেন। ঐ সময় থেকেই তার বাংলাদেশ সফর নিয়ে আগ্রহ দেখিয়ে আসছে রাশিয়া।

ঢাকায় রাশিয়া দূতাবাস নিয়মিতভাবে রাজনৈতিক পর্যায়ে তার এ সফর নিয়ে আগ্রহ দেখাচ্ছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭

এর আগে গত বছর ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল লাভরভের। ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) উচ্চ পর্যায়ের বৈঠক বাতিল হওয়ায় সেবার ঢাকা আসেননি তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা