আরও ১৯ জোড়া ট্রেন চালু হচ্ছে
জাতীয়

আরও ১৯ জোড়া ট্রেন চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৫ সেপ্টেম্বর থেকে আন্তঃনগর, কমিউটার ও লোকালসহ আরও ১৯ জোড়া ট্রেন চালু হচ্ছে। এর মধ্য দিয়ে রেলে ৬৯ জোড়া ট্রেন চালু হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) স্বাক্ষরিত এক অফিস আদেশে ১৯ জোড়া ট্রেন চালুর বিষয়টি জানানো হয়।

এসব ট্রেনের মধ্যে রয়েছে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম মহানগর গোধূলি/প্রভাতী, ঢাকা-সিলেট-ঢাকা জয়ন্তিকা, ঢাকা-সিলেট-ঢাকা উপবন, চট্টগ্রাম-ঢাকা চট্টগ্রাম তূর্ণা নিশীথা, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা মোহনগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-জামালপুর-ঢাকা জামালপুর এক্সপ্রেস, ঢাকা-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা দ্রুতযান, রাজশাহী-ঢাকা-রাজশাহী ধূমকেতু, ঢাকা-রংপুর-ঢাকা রংপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ বাজার সিরাজগঞ্জ এক্সপ্রেস, খুলনা-চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর লোকাল, রহনপুর-খুলনা মহানন্দা, সান্তাহার-লালমনিহাট-সান্তাহার পদ্মরাগ কমিউটার, খুলনা-গোয়ালন্দঘাট-খুলনা নকশিকাঁথা, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম সাগরিকা কমিউটার, রাজশাহী-পার্বতীপুর-রাজশাহী উত্তরা, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা মহুয়া এবং খুলনা-বেনাপোল-খুলনা বেতনা এক্সপ্রেস চলাচল করবে।

এদিকে, আগামী ২৭ আগস্ট থেকে চলবে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা/উদয়ন, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকার এগারসিন্দুর প্রভাতী, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটের যমুনা, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকার এগারসিন্দুর গোধূলি, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম সোনার বাংলা, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম চট্টলা, সান্তাহার-বুড়িমাড়ি-সান্তাহার করতোয়া, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী সিল্কসিটি, খুলনা-রাজশাহী-খুলনা সাগরদাঁড়ি, সান্তাহার-দিনাজপুর-সান্তাহার দোলনচাঁপা, ঢালারচর-রাজশাহী-ঢালারচর ঢালারচর এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম ঢাকা/চট্টগ্রাম মেইল, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা দেওয়ানগঞ্জ কমিউটার, ঢাকা-ঝারিয়া ঝাঞ্জাইল-ঢাকা বলাকা কমিউটার, সান্তাহার-লালমনিহাট-সান্তাহার বগুড়া কমিউটার, খুলনা-পার্বতীপুর-খুলনা রকেট এক্সপ্রেস এবং পার্বতীপুর-চিলাহাটি-পার্বতীপুর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন।

এর আগে ৬৮ দিন পর গত ৩১ মে প্রথম দফায় ৮ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। এরপর তিন দফায় ৫০ জোড়া ট্রেন চালুর ঘোষণা দেয় রেলওয়ে।

মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৪ মার্চ সকল যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা