ফ্রিল্যান্সারদের আত্মপরিচয়ের অভাবে বিয়ে হচ্ছে না
জাতীয়

ফ্রিল্যান্সারদের আত্মপরিচয়ের অভাবে বিয়ে হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক:

অনলাইনে বর্তমানে ফ্রিল্যান্সারেরা ভালো পয়সা আয় করলেও আত্মপরিচয়ের অভাবে বিয়ে হচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

মঙ্গলবার (২৫ আগস্ট) শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক সভা শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, 'অনলাইনে আয়কারীরা অনেক ভালো আছেন। অনেকে আবার মাসে কয়েক লাখ টাকা আয় করেন। কিন্তু বিয়ের সময় নিজের পরিচয় তুলে ধরতে পারেন না। এসব ফ্রিল্যান্সারদের সামাজিক স্বীকৃতি দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।'

দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, 'উন্নয়নের প্রয়োজনে যত ব্যয় প্রয়োজন তত ব্যয় করা হবে। ব্যয় না করলে উন্নয়ন সম্ভব নয়। আমাদের সবাইকে মনে রাখত হবে প্রকল্পের গতি যেন থেমে না থাকে। তবে দূরবীন দিয়ে দেখতে হবে জনগণের অর্থ যেন অপচয় না হয়। সরকারের অর্থ অপচয় রোধে পরিকল্পনা কমিশনের সব কর্মকর্তা দক্ষতার সঙ্গে কাজ করছেন।'

প্রকল্পে পরামর্শক নিয়োগ প্রসঙ্গে এম এ মান্নান বলেন, 'প্রকল্পে পরামর্শক দরকার আছে। নতুন প্রকল্পে পরামর্শক নিতেই হবে, তা না হলে সঠিকভাবে বাস্তবায়ন হবে না। প্রকল্পের আওতায় বিদেশি প্রশিক্ষণও দরকার আছে। তবে আমাদের সবাইকে মনে রাখতে হবে কোন কিছু যেন অপচয় না হয়।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা