এখনো অনেকে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন: প্রধানমন্ত্রী
জাতীয়

এখনো অনেকে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার স্মৃতিচারণ করে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখনো অনেক মানুষ সেই বিভীষিকাময় হামলার যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন।

সোমবার (২৪ আগস্ট) সকালে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতেই তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এ সময় সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

বৈঠকের শুরুতেই ২১ আগস্টের বোমা হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আইভি রহমানের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, তার মতো সুন্দর মানুষের এমন বীভৎস মৃত্যু সহ্য করা কঠিন।

তিনি বলেন, ‘আইভি রহমান মহিলা আওয়ামী লীগের নেতা এবং প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে যুক্ত ছিলেন। আমরা দীর্ঘকাল একসাথে রাজনীতি করেছি।’

শেখ হাসিনা বলেন, '২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগের লীগের ২২ নেতা-কর্মী মারা যান এবং তাদের মধ্যে চারজন ছিলেন মহিলা আওয়ামী লীগের। এছাড়া সেখানে অজ্ঞাতপরিচয় দুজনের লাশ ছিল। সম্ভবত ওগুলো আক্রমণকারীদের লাশ ছিল। আমরা তাদের সম্পর্কে কিছুই জানি না, কেউ তাদের লাশ দাবি করতে আসেননি। তবে আমরা আমাদের ২২ নেতা-কর্মীকে হারিয়েছি।'

তিনি বলেন, 'সেদিন আহত হয়েছিলেন ৬০০ থেকে ৭০০ জন। ওই হামলায় আহত অনেকেই চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠার পরও শরীরে থাকা স্প্লিন্টারের কারণে পরে মারা যান। এছাড়া অনেকে এখনও তাদের দেহে স্প্লিন্টার বহন করে বেড়াচ্ছেন।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা