সাংবাদিক কাজলের শারীরিক অবস্থার অবনতির অভিযোগ
জাতীয়

সাংবাদিক কাজলের শারীরিক অবস্থার অবনতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের শারীরিক অবস্থা গুরুতর অবনতির অভিযোগ উঠেছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সেই সঙ্গে সুচিকিৎসার দাবিও জানিয়েছে। আসকের চেয়ারপারসন অ্যাডভোকেট জেড আই খান পান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (২৩ আগস্ট) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আদালত যথাযথ চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও কর্তৃপক্ষ এখনো কাজলের উন্নত চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছে। পাশাপাশি আসক দ্রুততার সঙ্গে কাজলকে মুক্তির দাবি জানাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘করোনার এ সংকটাপন্ন সময়ে এমন বিতর্কিত আইনের অধীনে দায়েরকৃত মামলায় তাঁকে প্রায় তিন মাস ধরে কারাগারে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও তাতে গুরুত্ব দেওয়া হচ্ছে না, যা গণমাধ্যমে দেওয়া জেলারের মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে উঠেছে। আসক জরুরি ভিত্তিতে তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করার এবং তাঁকে দ্রুততার সঙ্গে মুক্তি প্রদানের দাবি জানাচ্ছে।

চলতি বছরের মার্চে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় মামলা হওয়ার এক দিন পর নিখোঁজ হন সাংবাদিক কাজল। ৫৩ দিন পর নিখোঁজ থাকার পর গত ২ মে তাকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বেনাপোল থেকে উদ্ধার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা