শূন্য ৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
জাতীয়

শূন্য ৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের শূন্য ঘোষিত পাবনা-৪, নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

পাবনা-৪ আসনে আগামী ২৬ সেপ্টেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

কমিশন বৈঠক শেষে ইসি সচিব মো. আলমগীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রোববার (২৩ আগস্ট) এ তথ্য জানান।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে রোববার (২৩ আগস্ট) বিকেলে উপ-নির্বাচনের তারিখ নির্ধারণে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন বৈঠক শেষে ইসি সচিব মো. আলমগীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ তথ্য জানান।

তিনি জানান, পাবনা- ৪ আসনে ২ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র বাছাই হবে ৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৮ সেপ্টেম্বরের মধ্যে। ২৬ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনে আগামী ১৭ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এ দুই আসনের ভোটের তারিখ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু ভোটের তফসিল এখনও নির্ধারণ হয়নি। তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।

আওয়ামী লীগ নেতা সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ২ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পাবনা-৪ আসনটি শূন্য হয়। করোনা কারণে প্রথম ৯০ দিনে ভোট করেনি ইসি।

আর বার্ধক্যজনিত কারণে ৬ মে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। এ আসনে ভোট করার শেষ সময় ১ নভেম্বর।

এছাড়া ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি ওই দিন শূন্য হয়। সে অনুযায়ী, ৯০ দিনের হিসেবে ২৪ অক্টোবরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা