জাতীয়

বাংলাদেশ যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষম

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনের নিরিখে বাংলাদেশ এখন যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা অর্জন করেছে। নিজেদের যুদ্ধজাহাজ তৈরি করা দেশের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক।

আরও পড়ুন : নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

বুধবার (১২ জুলাই) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নবীন নাবিকদের প্রশিক্ষণ ও অ্যাভিয়েশন সুবিধাসংবলিত ঘাঁটি বনৌজা শেরেবাংলা, চারটি জাহাজ ও চারটি ল্যান্ডিং ক্রাফটের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। অনুষ্ঠানে বানৌজা শেরেবাংলার কমিশনিং করা ছাড়াও খুলনা শিপইয়ার্ডে নির্মিত চারটি পেট্রল ক্রাফট ও চারটি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটিরও (এলসিইউ) কমিশনিং করেন তিনি।

আরও পড়ুন : বন্যায় ভারতে শতাধিক নিহত

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে সরকার নৌবাহিনীকে আধুনিক ও সুসজ্জিত করেছে।

সরকারপ্রধান আরও বলেন, সমুদ্রে নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় থাকবে : নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে লাগা আগুনের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা