ছবি: সংগৃহীত
জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে বিপ্লব (১৯) নামে এক কাভার্ডভ‍্যানের হেলপার নিহত হয়েছেন।

আরও পড়ুন : কমছে সয়াবিন ও পাম তেলের দাম

বুধবার (১২ জুলাই) ভোরে চকবাজারের ডাল পট্টিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লবের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর ফকিরা গ্রামে। তিনি ঐ এলাকার শাহজাহান আলীর ছেলে।

আরও পড়ুন : লাহোরে ৬ শিশুসহ নিহত ১০

তার সহকর্মী সুমন বলেন, আমি কাভার্ডভ‍্যান চালক। কাভার্ডভ্যান চালিয়ে যাওয়ার সময় ওপরে একটা তার বেঁধে যায়। তারটি সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে বিপ্লব।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিপ্লবকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বন্যায় ভারতে শতাধিক নিহত

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তার মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি চকবাজার থানাকে জানিয়েছি। তারা ঘটনাটি তদন্ত করছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা