ছবি: সংগৃহীত
জাতীয়

কয়লা নিয়ে পায়রায় আরেক জাহাজ

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ৩৭ হাজার ১৩৩ টন কয়লা নিয়ে পায়রা বন্দরে পৌঁছেছে সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি সাগরকান্তা জাহাজ।

আরও পড়ুন: পেট্রোবাংলাকে ৫ লাখ জরিমানা

মঙ্গলবার (১১ জুলাই) সকাল থেকে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম চলছে।

এর আগে জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে যাত্রা শুরু করে সোমবার (১০ জুলাই) বিকালে বন্দরের আউটারেজে এসে পৌঁছায়।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, এখানে কয়লা খালাসের পর কিছুটা কমিয়ে আগামীকাল বুধবার (১২ জুলাই) সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে সরাসরি মাদার ভ্যাসেল থেকে বাকি কয়লা খালাস করা হবে।

আরও পড়ুন: নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি

প্রসঙ্গত, গত ৫ জুন কয়লা সংকটে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎকেন্দ্রটির। পরে গত ২ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি পাভো ব্রেভ নামের একটি জাহাজ বন্দরে নোঙর করে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা