ছবি-সংগৃহীত
জাতীয়

নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি

সান নিউজ ডেস্ক: নেপালের সঙ্গে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে ২৫ বছর মেয়াদি একটি চুক্তিতে রাজি হয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: স্পেনে যাওয়ার পথে নিখোঁজ ৩০০

বাংলাদেশের বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান এই তথ্য জানিয়েছেন। ভারত হয়ে এই বিদ্যুৎ আসবে। তাই দিল্লির সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি করবে ঢাকা ও কাঠমান্ডু।

জানা গেছে, ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য ব্যবহৃত বহরমপুর-ভেড়ামারা হাই-ভোল্টেজ ক্রস-বর্ডার ট্রান্সমিশন লাইনের মাধ্যমে নেপাল থেকে বিদ্যুৎ আসবে। নেপালের লিখু-৪ প্রকল্প থেকে এই বিদ্যুৎ আসবে।

এনইএ-এর ব্যবস্থাপনা পরিচালক কুল মান ঘিসিং কাঠমান্ডু পোস্টকে বলেছেন, তারা বাংলাদেশের সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ বিক্রয় চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। চুক্তিটি ভারতের সঙ্গে শুরু হওয়া দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বাণিজ্য চুক্তির অনুরূপ হবে।

আরও পড়ুন: পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ৭৬

এনইএ পরিচালক (বিদ্যুৎ বাণিজ্য) প্রবাল অধিকারী জানিয়েছেন, বিদ্যুতের দাম বাদে কারিগরি ও বাণিজ্যিক বিষয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছেছে। দামের বিষয়ে ঘিসিং বলেছেন, বাংলাদেশের প্রচলিত বিদ্যুতের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দর নির্ধারিত হতে পারে। যেহেতু দুই দেশের সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তি হচ্ছে তাই তুলনামূলক সাশ্রয়ী দামেই বিদ্যুৎ বাণিজ্য হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা