ছবি: সংগৃহীত
জাতীয়

চিকিৎসকদের ২য় দিনের কর্মবিরতি চলছে

নিজস্ব প্রতিনিধি: বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। দাবি মানা না পর্যন্ত কাজে ফিরে যাবেন না বলে জানান তারা।

আরও পড়ুন: দ্রুত উন্নয়নের কারণে আমরা চক্ষুশূল

রোববার (৯ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্দোলনকারীরা হাতে প্ল্যাকার্ড, মুখে দাবি আদায়ে স্লোগান দিচ্ছেন।

আন্দোলনরত চিকিৎসক ডা. বেনজির বেলাল খান। তিনি বলেন, এই আন্দোলন চলছে তিন বছর ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ২০১২ সাল থেকে তাদের ভাতা দেওয়া শুরু করেন। তখন ভাতা দেওয়া হতো ১০ হাজার টাকা। সেটা ২০১৬ সালে ২০ হাজার করা হয়। এরপর বাড়ানোর আশ্বাস দিলেও বাড়াচ্ছে না।

আরও পড়ুন: মৌমাছির কামড়ে শিশুর মৃত্যু

আন্দোলনরত আরেক চিকিৎসক ডা. মো. ইব্রাহীম শুভ বলেন, ‘জীবনবাজি রেখে মানুষের জন্য সেবা দিয়ে যাই। ২০ হাজার টাকা দিয়ে কী হয়? তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীতভাবে আকুল আবেদন করছি, আমাদের এই সমস্যার দ্রুত সমাধানে কার্যকরি পদক্ষেপ নেবেন।’

প্রসঙ্গত, শনিবার (৮ জুলাই) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অধীন পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা