ছবি: সংগৃহীত
জাতীয়

দেশের নাগরিকদের তথ্য ফাঁস

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইটে নাগরিকদের পূর্ণ নাম, ফোন নম্বর, ইমেল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র নম্বরসহ ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে বলে দাবি করছেন বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস।

আরও পড়ুন : হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

তিনি জানান, গত ২৭ জুন দুর্ঘটনাবশত এ তথ্য ফাঁসের বিষয়টি দেখতে পান তিনি। এরপরই বাংলাদেশের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (সিইআরটি) সাথে যোগাযোগ করা হয়।

মার্কোপোলোস জানান, ফাঁস হওয়া তথ্যের মধ্যে লাখ লাখ বাংলাদেশি নাগরিকের তথ্য রয়েছে।

আরও পড়ুন : কমছে তিস্তার পানি

প্রযুক্তি সংস্থাগুলোর ওপর নজর রাখা মার্কিন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানায়, ফাঁস হওয়া তথ্য সঠিক কি না, তা একটি পাবলিক সার্চ টুলের মাধ্যমে যাচাই করেছে তারা।

তবে সংবাদমাধ্যমটি সরকারি ওয়েবসাইটির নাম জানায়নি। কারণ তথ্যগুলো এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন : রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

টেকক্রাঞ্চের বলছে, বাংলাদেশে ১৮ বা তার বেশি বয়সের প্রত্যেক নাগরিককে একটি জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। কার্ডটি বাধ্যতামূলক এবং নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জমি ক্রয়-বিক্রয়, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং অন্যান্য পরিষেবা পেতে সহায়তা করে।

গবেষক ভিক্টর মার্কোপোলোস জানান, ফাঁস হওয়া তথ্যগুলো খুব সহজেই বের করা যাচ্ছিল। গুগল সার্চের মাধ্যমে এ তথ্যগুলো সামনে আসে। তবে এটি খোঁজার কোন ইচ্ছা আমার ছিল না।

আরও পড়ুন : বৃষ্টি কমে বাড়বে তাপমাত্রা

বাংলাদেশ সরকারের প্রেস অফিস, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের দূতাবাস এবং নিউইয়র্ক সিটিতে বাংলাদেশের কনস্যুলেটে এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করেও সাড়া না পাওয়ায় টেকক্রাঞ্চের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা