ছবি: সংগৃহীত
জাতীয়

দেশে ফিরেছেন ৩৩৬২৭ জন হাজি

নিজস্ব প্রতিবেদক : চলতি মৌসুমে পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ৩৩৬২৭ জন হাজি দেশে ফিরছেন।

আরও পড়ুন : আজ ঢাকার বায়ু সহনীয়

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে হেল্প ডেস্ক জানিয়েছে, সবশেষ তথ্য অনুযায়ী, গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ৮৮ টি হজ ফ্লাইটে সৌদি আরব থেকে ৩৩৬২৭ জন হাজি দেশে ফিরছেন।

আরও পড়ুন : ডেঙ্গুতে ২ পুলিশ সদস্যের মৃত্যু

৩ টি এয়ারলাইন্সের মোট ৮৮ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৩ টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৬ টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১৯ টি।

অন্যদিকে চলতি বছরে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৬ জন হাজি মারা যাওয়ার খবর জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তাদের মধ্যে ৭২ জন পুরুষ ও ২৪ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮০ জন, মদিনায় ৫, জেদ্দা ১, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন হাজি।

আরও পড়ুন : জুনে সড়কে ঝড়ল ৫০৪ প্রাণ

সর্বশেষ রোববার (৯ জুলাই) ৫ জন মারা গেছেন।

প্রসঙ্গত, চলতি বছরে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যান ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা