জাতীয়

৩ দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় ৩ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: আসছে কালবৈশাখী ঝড়

বুধবার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বলা হয়েছে, জাপানিজ অর্থনৈতিক অঞ্চল আড়াইহাজার, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় গ্যাস সঞ্চালন পাইপ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৩ এপ্রিল দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ২৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় গ্যাস বন্ধ থাকা এলাকাগুলো হলো: লক্ষণখোলা, রুপসী, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাবো, পেরাবো এলাকায় সব শ্রেণির গ্রাহকের এবং সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) ও সিটি সুগার ইন্ডাষ্ট্রিজ।

আরও পড়ুন: রাজশাহীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

এছাড়াও একই সময়ে আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, নারায়ণগঞ্জ, ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ ও জিঞ্জিরা এলাকাসহ ঢাকা মহানগরীর দক্ষিণাংশে গ্যাসের চাপ কম থাকতে পারে।

গ্যাস সরবরাহ বন্ধের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে ত...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা