ছবি-সংগৃহীত
জাতীয়

মিনেম্যাটা কনভেনশন অন মার্কারির পক্ষভুক্ত হলো বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক ‍: আনুষ্ঠানিকভাবে মিনেম্যাটা কনভেনশন অন মার্কারির পক্ষভুক্ত বা স্টেট পার্টি হলো বাংলাদেশ। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশ সরকারের পক্ষে অনুসমর্থনপত্র জাতিসংঘের কাছে হস্তান্তর করেছেন।

আরও পড়ুন : বিদ্যুতের চাহিদা বাড়ায় লোডশেডিং

বুধবার (১৯ এপ্রিল) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশ সরকারের পক্ষে ‘মিনেম্যাটা কনভেনশন অন মার্কারি’র অনুসমর্থনপত্র জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। জাতিসংঘের পক্ষে এটি গ্রহণ করেন সংস্থাটির ট্রিটি বিভাগের প্রধান ডেভিড ন্যানোপোলোস। এই অনুসমর্থনপত্র দাখিলের মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উপরোক্ত কনভেনশনের পক্ষভুক্ত হয়েছে।

আরও পড়ুন : মোটরসাইকেল চলবে পদ্মা সেতুতে

‘মিনেম্যাটা কনভেনশন অন মার্কারি’র লক্ষ্য হলো মানব স্বাস্থ্য এবং পরিবেশকে পারদ ও পারদযৌগের দূষণ হতে রক্ষা করা। পারদ দূষণ হ্রাসের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে কনভেনশনটি আমাদের পরিবেশ এবং বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন বাঁচাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পারদ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন ১০টি রাসায়নিক পদার্থের মধ্যে অন্যতম। কনভেনশনে পক্ষভুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ এই পৃথিবী ও মানবজাতিকে পারদ দূষণ হতে বাঁচাতে গৃহীত বৈশ্বিক প্রচেষ্টার প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

আরও পড়ুন : টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন

প্রসঙ্গত, ২০১৩ সালের ১০ অক্টোবর জাপানের কুমামোটোতে অনুষ্ঠিত কূটনৈতিক সম্মেলনে কনভেনশনটি স্বাক্ষরের জন্য সর্বপ্রথম উন্মুক্ত করা হয়েছিল। চুক্তিটি অনুসমর্থনের মাধ্যমে বাংলাদেশসহ ১৪১টি দেশ এই কনভেনশনের পক্ষভুক্ত হলো।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা