জাতীয়

মধ্যপ্রাচ্যের চেয়েও বাংলাদেশে তাপমাত্রা বেশি

সান নিউজ ডেস্ক : স্মরণকালের ভয়াবহ দাবদাহ বয়ে যাচ্ছে বাংলাদেশের ওপর দিয়ে । প্রচণ্ড তাপে শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এখন। এমন প্রখর রোদ ও তাপ দেখা যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। বর্তমানে মরুর দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর তুলনায়ও বাংলাদেশের তাপমাত্রা বেশি।

আরও পড়ুন: ৪২ ডিগ্রিতে পুড়ছে চুয়াডাঙ্গা

বৈশ্বিক আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য প্রকাশ করে আসা ওয়েবসাইট ওয়েদারডটকমের তথ্য অনুযায়ী, শনিবার (১৫ এপ্রিল) দুপুর ৩টা ৩০ মিনিটে বাংলাদেশের রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। সে তুলনায় মরুর দেশগুলো অনেকটাই ‘শীতল’ রয়েছে।

• মধ্যপ্রাচ্যের দেশগুলোর তাপমাত্রা

ইয়েমেন, সানা- ২৪ ডিগ্রি সেলসিয়াস

সংযুক্ত আরব আমিরাত, আবুধাবি- ২৭ ডিগ্রি সেলসিয়াস

তুরস্ক, আঙ্কারা- ২০ ডিগ্রি সেলসিয়াস

সিরিয়া, দামেস্ক- ২১ ডিগ্রি সেলসিয়াস

সৌদি আরব, রিয়াদ- ২৫ ডিগ্রি সেলসিয়াস

কাতার, দোহা- ২৮ ডিগ্রি সেলসিয়াস

ফিলিস্তিন- ১৯ ডিগ্রি সেলসিয়াস

ওমান, মাসকাট- ৩১ ডিগ্রি সেলসিয়াস

লেবানন, বৈরুত- ২২ ডিগ্রি সেলসিয়াস

কুয়েত, কুয়েত সিটি- ২৫ ডিগ্রি সেলসিয়াস

জর্ডান, আম্মান- ২১ ডিগ্রি সেলসিয়াস

ইরাক, বাগদাদ- ২৩ ডিগ্রি সেলসিয়াস

ইসরায়েল- ২৩ ডিগ্রি সেলসিয়াস

ইরান, তেহরান- ১৭ ডিগ্রি সেলসিয়াস

মিসর, কায়রো- ২৭ ডিগ্রি সেলসিয়াস

বাহরাইন, মানামা, ২৬ ডিগ্রি সেলসিয়াস

আরও পড়ুন: পাঁচ সিটিতে আ’লীগের প্রার্থী ঘোষণা

এদিকে, মধ্যপ্রাচ্যের তাপমাত্রায় অঞ্চল ও শহর ভেদে তারতম্য রয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও পবিত্র মক্কা ও মদিনা নগরীতে এদিন যথাক্রমে তাপমাত্রা ছিল ৩৪ ও ৩০ ডিগ্রি সেলসিয়াস। তবে তা সত্ত্বেও বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় বাংলাদেশে বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে। এমন তাপমাত্রার সঙ্গে পরিচিত না হওয়ায় নিদারুণ কষ্ট ভোগ করছেন বাংলাদেশিরা।

বাংলাদেশের ওপর দিয়ে যাওয়া দাবদাহের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চুয়াডাঙ্গা জেলায়। গত তিন দিন ধরে তীব্র ও প্রচণ্ড রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার জনজীবন। এছাড়া বিভিন্ন স্থানে রাস্তার পিচ গলে যেতে দেখা গেছে।

আরও পড়ুন: ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১২

শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা