জাতীয়

দুদিনের সফরে ভারতের পররাষ্ট্র সচিব 

সান নিউজ ডেস্ক : দুদিনের সফরে আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা । জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র পৌঁছে দিতে তিনি এই সফরে আসছেন।

আরও পড়ুন: ৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় ‘ফরেন অফিস কনসালটেশন' এ ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
সেপ্টেম্বরে ভারতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ জি-২০ সদস্য দেশ নয়। তাই বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসাবে এই সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

সেই আমন্ত্রণই আনুষ্ঠানিকভাবে জানাবেন ভারতের পররাষ্ট্র সচিব।

জি-২০ সম্মেলনের সময় আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে। সফরকালে জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হবে।

আরও পড়ুন: বিএনপির মধ্যে নির্বাচনে হেরে যাওয়ার ভয়

দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি একান্ত বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতে জাতীয় নির্বাচনের আগে একান্ত আলোচনা খুবই তাত্পর্যপূর্ণ বলে মনে করা যায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা