জাতীয়
সামরিক শাসনামলে জারি

আইন পরিবর্তনে প্রধানমন্ত্রীর নির্দেশ

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সামরিক শাসনামলে জারি করা অবশিষ্ট আইন বা অধ্যাদেশগুলো দ্রুত পরিবর্তনের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর সাথে ট্রটসেনবার্গ’র সাক্ষাৎ

সোমবার (২৩ জানুয়ারি) মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

কতটি আইনে পরিবর্তন বাকি আছে জানতে চাইলে তিনি বলেন, আমার যতদূর মনে পড়ে ১০-১২টি হবে। কিন্তু দেখা গেছে এসব আইন মন্ত্রিসভায় পাস হয়ে গেছে। হয় সংসদে আছে অথবা রিভিশন হচ্ছে কিংবা ভেটিংয়ের পর্যায়ে আাছে। সবগুলোই প্রক্রিয়ার মধ্যে আছে, কোনোটি থেমে নেই।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা ছিল সামরিক শাসনামলে জারি করা আইনগুলো (অধ্যাদেশ) পরিবর্তন (বাংলায় ও যুগোপযোগী) করতে হবে। এরপর যেগুলো সামরিক শাসনামলের বলে চিহ্নিত হয়েছিল, সেগুলোর পরিবর্তনের কাজ এখনো শেষ হয়নি। তবে বাকি যেগুলো আছে সেগুলোর পরিবর্তন শেষ পর্যায়ে রয়েছে। সেগুলো দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন: গ্রিড বিপর্যয়, বিদ্যুৎহীন পাকিস্তান

মাহবুব হোসেন বলেন, আমাদের মন্ত্রিসভায় একটি সিদ্ধান্ত আছে অধ্যাদেশগুলো আইন করে ফেলতে হবে। ইংরেজি আইনগুলো বাংলায় রূপান্তর করে ফেলতে হবে। আবার এগুলো করতে গিয়ে যেন জটিলতা তৈরি না হয়, সেদিকেও খেয়াল রাখা হয়েছে। আইন যেন আরও আধুনিক, ব্যবহার উপযোগী, সাধারণ মানুষের জন্য বোধগম্য হয় সেদিকে নজর রাখা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা