ছবি : সংগৃহিত
জাতীয়
একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি-২০২৩

স্কাউট দলগুলো বেছে নিয়েছে তাঁবু

সান নিউজ ডেস্ক : গাজীপুর জেলার মৌচাকে “সাবাস—শক্তির ফোয়ারা” এই প্রতিপাদ্যে ৯ দিন ব্যাপী ৩২ তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি-২০২৩ এর ২য় দিন ছিল শুক্রবার (২১ জানুয়ারি)।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর স্কাউটস কর্মসূচি স্থগিত

এবারের এই জাম্বুরি প্রায় সাড়ে ৯’শত স্কাউট দল, স্কাউটার, কর্মকর্তা, রোভার ভলান্টিয়ার এবং বিভিন্ন দেশ থেকে আগত স্কাউটারসহ ১১ হাজার সদস্যের অংশগ্রহণে মুখরিত।

জাম্বুরির প্রথম দিনে অংশগ্রহণকারী স্কাউট দলগুলো তাদের তাঁবু বেছে নিয়েছে। তাঁবু পাওয়ার পর তাদের শুরু হয় তাকে সবার চেয়ে আকর্ষণীয় ও সুন্দর করার মহাযজ্ঞ।

প্রতিদিন সকালে ধারাবাহিক ভাবে তাঁবু পরিদর্শনের অংশ হিসেবে নিজ তাঁবু বা গৃহকে শৈল্পিক রুপ দিতে ভোরের ঘন কুয়াশাকে উপেক্ষা করে চলে শিল্পকর্ম।

আরও পড়ুন : স্কাউটদের ঘর গোছানোই এক শিল্পকর্ম

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি (এমপি) ৩২ তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি-২০২৩ এর উদ্বোধন করার কথা রয়েছে।

বাংলাদেশে প্রথম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় স্কাউট জাম্বুরি :

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক স্কাউট জাম্বুরি প্রথমবারের মতো আয়োজন করছে বাংলাদেশ। গাজীপুর জেলার মৌচাকে বাংলাদেশ স্কাউটসের জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে ৯ দিনব্যাপী এই জাম্বুরি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় স্কাউট জাম্বুরি

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ স্কাউটস। জাম্বুরি আয়োজনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

জাম্বুরি হচ্ছে স্কাউট সদস্যদের মিলনমেলা। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে প্রতি চার বছর পরপর এই আয়োজন করা হয়ে থাকে।

‘এশিয়া-প্যাসিফিক রিজওনাল স্কাউট জাম্বুরির’ ৩২তম আসর গাজীপুরে বসছে। একই সময় একই ভেন্যুতে ১১তম জাতীয় স্কাউট জাম্বুরি হবে। এবারের জাম্বুরির প্রতিপাদ্য ‘সাবাস…আ ফাউন্টেন অব এনার্জি’।

আরও পড়ুন : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) এম এম ফজলুল হক সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন।

ফজলুল হক লিখিত বক্তব্যে বলেন, ১৯ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এই জাম্বুরিতে ৮ হাজার স্কাউট সদস্য, ১ হাজার ইউনিট লিডারসহ মোট ১১ হাজার সদস্য অংশ নেবেন।

জাম্বুরিতে ভারত, নেপাল, মালদ্বীপ, ফিলিপাইন, স্কাউট চায়না (তাইওয়ান), থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা, বিশ্ব স্কাউট সংস্থা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেবেন।

আরও পড়ুন : সরকারি চাকরিতে শূন্য পদ ৩ লাখ ৫৮ হাজার

জাম্বুরিতে বিদেশি স্কাউটরা বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলো দেখার পাশাপাশি এই দেশকে জানার সুযোগ লাভ করবেন।

জাম্বুরিতে দেশি-বিদেশি স্কাউট ও স্কাউটারের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, তাঁরা একে অপরের কাছে কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাবেন। এতে বিশ্বভ্রাতৃত্ববোধ বাড়বে।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের জাতীয় প্রধান কমিশনার মো. মোজাম্মেল হক খান প্রধান অতিথির বক্তব্য দেন।

আরও পড়ুন : আবারও বাড়ল গ্যাসের দাম

মো. মোজাম্মেল হক খান বলেন, স্কাউটিংয়ের মূল লক্ষ্য হলো শিশু, কিশোর, যুবাদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক বিকাশ সাধন করা। স্কাউটিংয়ের মাধ্যমে একজন স্কাউট নিজেকে সুন্দর, সৎ, যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। তাঁরা নিজেদের মেধা-শ্রম দিয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয় ২৬ জানুয়ারি রাতে মৌচাকে জাম্বুরির মহাতাবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত হবে।

আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মোহাম্মদ আতিকুজ্জামান, জাতীয় উপকমিশনার সুকান্ত গুপ্ত, নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) কে এম সাইদুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন : শুধু সৌদির হজযাত্রীদের খরচ কমবে

প্রসঙ্গত, ১৯৭৩ সালের ২৮ ডিসেম্বর থেকে ১৯৭৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ফিলিপাইনে প্রথম এশিয়া-প্যাসিফিক অঞ্চলের স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়। বিশ্ব স্কাউট সংস্থার ১০৫তম সদস্য বাংলাদেশ।

বাংলাদেশে বর্তমানে স্কাউটসের সদস্যসংখ্যা ২২ লাখ ৬৩ হাজারের বেশি। সংখ্যার বিচারে বাংলাদেশ স্কাউটসের অবস্থান বিশ্বে পঞ্চম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এক...

গ্যাসের দাবিতে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ

চাহিদামতো সিএনজি গ্যাস সরবরাহ ও জামালপুরে আরও একটি সিএনজি ফিলিং স্টেশন নির্মা...

ফোনের অতিরিক্ত ব্যবহার! তৈরি করছে দূরত্ব

একসময় দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেন। অথচ...

বাবার মৃত্যুর পর মাঠে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর এক সপ্তাহ পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা