জাতীয়

জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশিদের

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশসহ পাকিস্তান, ফিলিপাইন ও পেরুর নাগরিকদের জন্য জাপানে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।

দেশগুলোতে করোনার সংক্রমণ বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জাপান। এর অংশ হিসেবে নতুন নিয়ম আরোপ করলো দেশটি।

বিবৃতিতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী শুক্রবার (৭ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

গত শুক্রবার (৩১ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ চারটি দেশের নাগরিকদের জাপানে প্রবেশ করতে হলে দেশটির স্থায়ী বাসিন্দা ও দীর্ঘমেয়াদী ভিসাধারী হতে হবে। তাদের স্বামী-স্ত্রী বা সন্তানের অবশ্যই কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকতে হবে। এছাড়া জাপানে প্রবেশের অনুমতিপত্রও দেখাতে হবে।

জাপানের উদ্দেশ্যে যাত্রা শুরুর পূর্ববর্তী ৭২ ঘণ্টার মধ্যেই করোন ভাইরাস শনাক্তের জন্য পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) টেস্ট করাতে হবে।

জাপানে প্রবেশের অনুমতিপত্র দেশটির দূতাবাস থেকে সংগ্রহ করা যাবে। জাপানে প্রবেশের পর ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে। সে সময়ে কোনো গণপরিবহন ব্যবহার করতে পারবে না তারা। সূত্র- দ্য জাপান টাইমস।

জাপানে প্রবেশে এর আগে এ ধরনের কোনো অনুমতিপত্র দেখানোর প্রয়োজন হতো না। তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে জাপানে প্রবেশকারী সব বিদেশি নাগরিকের ওপরই এ বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

তবে এই চারটি দেশের জন্য আগে থেকেই এ বিধিনিষেধ আরোপ করা হলো।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা