রাত ৮টার মধ্যে মার্কেট বন্ধের নতুন নির্দেশ
জাতীয়
করোনা পরিস্থিতি

রাত ৮টার মধ্যে মার্কেট বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাত ৮টার মধ্যে হাটবাজার-দোকানপাট ও শপিংমল বন্ধের নতুন নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ই-কমার্স সাইট ব্যবহারে আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত আদেশে বলা হয়, হাটবাজার-দোকানপাট ও শপিংমলে সামাজিক দুরত্ব বজায়সহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করতে হবে। শপিংমলের প্রবেশপথে তাপমাত্রা নির্ণয়ক যন্ত্রসহ হাত ধোয়ার ব্যবস্থা ও স্যানিটাইজার রাখতে হবে। হাটবাজার-দোকানপাট ও শপিংমল অবশ্যই রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

একই আদেশে শর্তসাপেক্ষে দেশে নিয়ন্ত্রিত চলাচলের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। আগামী ৪ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত এ নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং সাপ্তাহিক ছুটি এ নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে ১০টি শর্তের কথা বলা হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে- রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) ব্যতীত বাসস্থানের বাইরে আসা যাবে না।

এছাড়া বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক পরিধান করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এসব ছাড়াও সরকারি-বেসরকারি অফিস স্বাস্থ্য বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/সালি/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা