জামিন পাননি সাংবাদিক কাজল
জাতীয়

জামিন পাননি সাংবাদিক কাজল

নিজস্ব প্রতিবেদক:

জিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। বুধবার (২৯ জুলাই) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লা তার জামিন আবেদন নাকচ করেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কামরাঙ্গীরচর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শওকত আলী বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বুধবার ভার্চুয়াল আদালতে কাজলের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ২৮ জুন হাজারীবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক কাজলের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ২৪ জুন ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডলের আদালতে (ভার্চুয়াল আদালত) শেরেবাংলা নগর থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ২ মে নিখোঁজের ৫৩ দিন পর শনিবার গভীর রাতে যশোরের বেনাপোলের সাদীপুর সীমান্তের একটি মাঠ থেকে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে উদ্ধার করা হয়। পরের দিন বিজিবির দায়ের করা অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মামলা ও ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে যশোরের আদালতে সোপর্দ করা হয়। পরে যশোরের শার্শা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাকে কারাগারে পাঠান। বর্তমানে তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা