শেখ হাসিনাকে বান কি মুনের টেলিফোন
জাতীয়

শেখ হাসিনাকে বান কি মুনের টেলিফোন

নিজস্ব প্রতিবেদক:

মুজিববর্ষকে স্মরণ করে ২০২১ সালের ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের চেয়ারম্যান বান কি মুন।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে এই কথা জানান বান কি-মুন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, আনুমানিক সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন বান কি-মুন। সিভিএফ সম্মেলন এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্সসহ বিভিন্ন ইস্যুতে তারা প্রায় ১২ মিনিট কথা বলেন।

ইহসানুল করিম বলেন, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্স অনুষ্ঠিত হবে। এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে বান কি-মুন ভার্চ্যুয়ালি অংশ নেবেন।

প্রেসসচিব বলেন, করোনাভাইরাস সংকট এবং সুপার সাইক্লোন আম্ফান পরিস্থিতি সাহস ও দক্ষতার সঙ্গে মোকাবেলায় করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষকে কোভিড-১৯ মহামারি এবং সাইক্লোন আম্ফানের মতো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম করে গড়ে তোলার পরামর্শ দেন বান কি-মুন।

দ্বিতীয়বারের মতো সিভিএফ'র প্রেসিডেন্টের দায়িত্ব নিতে রাজি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বান কি মুন।

বাংলাদেশে নিউরো ডেভেলমেন্ট ডিসঅর্ডার অ্যান্ড অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ সিভিএফ'র থিমেটিক অ্যাম্বাসেডর হওয়ায় অভিনন্দন জানান বান কি-মুন।

টেলিফোন করায় বান কি মুনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮ দেশের সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)। গত ডিসেম্বরে স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম বার্ষিক কনফারেন্স অব পার্টিস (কপ-২৫) সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিভিএফ'র প্রেসিডেন্টের দায়িত্ব নিতে অনুরোধ জানান মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলডা হাইন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিলডা হাইনের প্রস্তাবে রাজি হন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা