জাতীয়

চট্টগ্রাম বন্দরে এল ৫২ হাজার টন গম

সান নিউজ ডেস্ক: জিটুজি চুক্তির আওতায় সরকার ইউক্রেন থেকে গম আমদানির উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগের ধারাবাহিকতায় ৫২ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

আরও পড়ুন: শিল্প স্বার্থ রক্ষায় কাজ করছে পুলিশ

বৃহস্পতিবার (১০ নভেম্বর) খাদ্য বিভাগ কর্তৃক নমুনা পরীক্ষার পর গম খালাস প্রক্রিয়া শুরু হবে। এর আগে ম্যাগনাম ফরচুন নামের বাল্ক ক্যারিয়ার শিপটি গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে এসে পৌঁছে।

চট্টগ্রাম বন্দরে দায়িত্বপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক (স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট) আবদুল কাদের এই তথ্য জানিয়েছেন।

খাদ্য বিভাগ সূত্র জানায়, গত মঙ্গলবার গমবাহী বাল্ক জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে পৌঁছার পর গমের মান ও অন্যান্য পরীক্ষা নিরিক্ষার উদ্যোগ নেওয়া হয়। আজ (বৃহস্পতিবার) গমের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হবে। সব কিছু ঠিক থাকলে আজ অথবা আগামীকাল থেকে গম খালাস শুরু হবে।

আরও পড়ুন: ফারদিনের বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে

ইউক্রেন ছাড়াও রাশিয়া থেকেও গম আমদানি করা হচ্ছে বলে জানিয়েছে খাদ্য বিভাগ। ইতিমধ্যে রাশিয়া থেকেও এক লাখ টন গম আমদানি করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা