জাতীয়

ভারতের ‘ঈদ উপহার’ ১০টি রেলইঞ্জিন বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা : ঈদ-উল আযহা উপলক্ষে ভারতের দেওয়া উপহারস্বরুপ ১০টি রেলইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছেছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে তিনটায় ভারতের গেদে স্টেশন হয়ে চুয়াডাঙ্গার দর্শনা আর্ন্তজাতিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় ব্রডগেজ লাইনের ইঞ্জিনগুলো। এ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় ও হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠানে যুক্ত হন।

ভিডিও কনফারেন্সে ভারতের রেল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরা প্রতীকী পতাকা প্রদর্শন করলে ইঞ্জিনগুলো বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে গেদে স্টেশন থেকে বাংলাদেশের উদ্দেশ্য ছেড়ে আসে। সাড়ে তিনটার দিকে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছায়। এ সময় ইঞ্জিনগুলোকে গ্রহণ করা হয়। পরে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে আনুষ্ঠানিকতা শেষে পার্বতীপুর ও ঈশ্বরদীর উদ্দেশ্যে পাঁচটি করে ইঞ্জিন পাঠানো হয়।

ব্রডগেজ রেল ইঞ্জিন গ্রহণের সময় দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মনজুর-উল আলম চৌধুরী, পশ্চিম রাজশাহী রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, রেলের পশ্চিম রাজশাহী জোনের প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসউদুর রহমান, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলি আজগর টগর, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মনজুর-উল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বর্তমান সরকার রেলওয়ের আধুনিকায়ন করতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে। ভারত সরকারের ১০টি ব্রডগেজ ইঞ্জিন উপহার সেই উদ্যোগের অংশ। এটি আমরা ভারতের কাছ থেকে পুরোপুরিভাবে বিনামূল্যে পেয়েছি। ভারত সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল আযহার আগে এটিকে ঈদ উপহার হিসাবে মনে করছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা