জাতীয়

দীর্ঘস্থায়ী বন্যা মোকাবেলায় প্রস্তুত আছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দলীয় নেতাকর্মীদের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘এবারের বন্যা যদি দীর্ঘস্থায়ী হয়, সে ব্যাপারেও আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। আমাদের এবার সব ধরনের পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি ও যথেষ্ট ব্যবস্থা আছে। আমাদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, সবাইকে কাজ করতে হবে। আমাদের তরফ থেকে ত্রাণের কোনো সংকট নেই। পর্যাপ্ত ত্রাণ সহায়তা আছে।’

রোববার (২৬ জুলাই) ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের মোবাইল ফানে ভিডিও কলে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আহ্বান জানান। এই সময় বন্যা পরিস্থিতি নিয়ে এক অনির্ধারিত বৈঠক হয়। বৈঠকে গণভবন থেকে ভিডিও কলে সংযুক্ত হন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সভাপতি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যেসব এলাকার বন্যা ওই এলাকার স্থানীয় সংগঠনগুলো যাতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ায় সেভাবে নির্দেশ দিতে হবে। এদিকে আবার করোনাভাইরাস; এটা নিয়েও সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। বন্যায় যারা ঘরবাড়ি হারিয়েছে, তাদের ঘরবাড়ি করে দিচ্ছি। স্কুল কলেজে থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।’

সরকার প্রধান শেখ হাসিনা বলেন, ‘সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা নিয়ে কাজ করা হচ্ছে। করোনাভাইরাসের কারণে ধান কাটা আমরা আমাদের নেতাকর্মীদের সহায়তায় ভালোভাবে করতে পেরেছি। জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে ১৫ আগস্ট যেভাবে করতে চেয়েছিলাম, সেভাবে আমরা পারলাম না। তাই আমরা একদিকে বৃক্ষরোপণ করবো, আরেকদিকে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ দেবো। দোয়া মোনাজাত করা হবে। বন্যাদুর্গত মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো, খাবার বিতরণ এবং তাদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য ও সহযোগিতা করা- এটাই হবে আমাদের কাজ। আমি বলবো, আমার পিতা, তিনি তো সাধারণ মানুষের জন্যই জীবন দিয়ে গেছেন।’

জাহাঙ্গীর কবির নানক তাকে জানান, মূল দলসহ বিভিন্ন সংগঠন বন্যাকবলিত এলাকায় কাজ করছে, ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। নেতারা করোনার মধ্যেও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অতীতে বন্যার সময়গুলোতে দুর্যোগকবলিত এলাকায় কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সে বিষয়েও স্মৃতিচারণ করেন। এক্ষেত্রে তিনি নিজ হাতে রুটি বানানোর কথা, খাবার বিতরণের কথা, খাবার পানি, স্যালাইন তৈরিসহ ওষুধ বিতরণের অভিজ্ঞতা বর্ণনা করেন। শেখ হাসিনা বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি ও যথেষ্ট ব্যবস্থা আছে। তারপরও আমাদের সেভাবেই তৈরি থাকতে হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সুবর, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা